Join Telegram group

Ads Area

mid day meal recruitment in west bengal | মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগ ২০২১, আবেদন চলবে আগামী২৪ সেপ্টেম্বর পর্যন্ত ।

 




গোটা রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ব্লক অফিসে মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশ হয়ে থাকলেই আবেদন করতে পারেন। ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ‍্য। নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী- ১ ডেভলপমেন্ট ব্লক এলাকায়। 



পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (গ্রূপ-সি)।

শূন্যপদঃ 1 টি।

বয়সসীমা :-

01/09/2020 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর, SC/ ST/ PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর ছাড় পাবেন।


বেতন :-

শুরুতে প্রতি মাসে 11,000/- টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা কি  ?

যেকোনো শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।


আবেদন পদ্ধতি কি ?

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে (মুখবন্ধ খামের ওপর “APPLICATION FOR THE POST OF DEO (CMDMP)” অবশ্যই লিখে দিতে হবে) সংশ্লিষ্ট BDO অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে হবে যেকোন কার্যদিবসের সকাল 11 টা থেকে বিকেল 5 টার মধ্যে। আবেদন করতে পারবেন আগামী 22 থেকে 24 সেপ্টেম্বর বিকেল 5 টা পর্যন্ত।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি হল :-

To Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman


প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে?

১) বয়সের শংসাপত্র,

২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,

৩) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট,

৪) আধার/ ভোটার/ রেশন কার্ড

৫) 3 কপি পাসপোর্ট সাইজ ছবি (1 কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে ও 2 কপি আলাদাভাবে)


উপরোক্ত নথিপত্রের জেরক্স কপি সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।


প্রার্থী বাছাই কিভাবে হবে ?

 মোট তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে। প্রথমে 50 নম্বরের লিখিত পরীক্ষা, পরে 35 নম্বরের কম্পিউটার টেস্ট এবং শেষে 15 নম্বর এর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area