Join Telegram group

Ads Area

ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে গ্রূপ-সি পদে নিয়োগ ২০২১ |রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ 2021, আবেদন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ।

 



পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে গ্রূপ-সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে কত শূন্যপদ ও আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।


নোটিশ নম্বর - STM/DT/01/312/2021

নোটিশ প্রকাশের তারিখ- 18.08.2021

পদের নামঃ মাল্টিটাস্কিং স্টাফ (MTS)

শূন্যপদঃ ২ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা। বেসিক কম্পিউটার এর জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়সঃ প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ মাসে ১৫,০০০ টাকা।

পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান।

শূন্যপদঃ ১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে B.Sc MLT/DLT/DMLT এর ডিগ্রি করা থাকতে হবে। সেইসঙ্গে কাজের অভিজ্ঞতা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সঃ প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ প্রতি মাসে ১৮,০০০ টাকা।


পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদঃ ১টি।

শিক্ষাগত যোগ্যতাঃ জুওলজি/মাইক্রোবায়োলজি/লাইফ সায়েন্স- এর মধ্যে যেকোনো একটি বিষয়ে M.Sc ফার্স্ট ডিগ্রি থাকতে হবে। সেইসঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা।

বয়সঃ প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ প্রতি মাসে ৩১,০০০ টাকা।


পদের নামঃ প্রজেক্ট সাইন্টিস্ট।

শূন্যপদঃ ১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ জুওলজি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সাইন্সে প্রথম বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে রিসার্চে চার বছরে কাজ করার অভিজ্ঞতা অথবা জুওলজি/ মাইক্রোবায়োলজি/ লাইফ সাইন্সে দ্বিতীয় বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি।

বয়সঃ প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতনঃ প্রতি মাসে ৬০,০০০ টাকা।


আবেদন পদ্ধতিঃ অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র করা আবেদনপত্রের সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড করার সমস্ত ডকুমেন্টস (বয়সের প্রমাণপত্র, ফটো, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট) যুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় স্পিড পোস্ট/ কুরিয়ার অথবা সরাসরি ড্রপবক্সে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ School of Tropical Medicine, Kolkata, 108, C. R. Avenue, Kolkata- 700073

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ৩১/০৮/২০২১


নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ -এর জন্য ইমেল অথবা ফোন কল করা হবে।


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area