Join Telegram group

Ads Area

WBMDFC Education Supervisor Recruitment 2021 | রাজ্যে বিভিন্ন জেলায় সুপারভাইজার নিয়োগ 2021 , উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।

 WBMDFC Education Supervisor Recruitment 2021



পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। West Bengal Minorities’ Development and Finance Corporation (WBMDFC) Recruitment 2021.


নোটিশ নম্বর - 2365-MDC/Reco/Eng/ES-15

নোটিশ প্রকাশের তারিখ - 12.08.2021


পদের নাম- এডুকেশন সুপারভাইজার।

মোট শূন্যপদ- ২ টি। মুর্শিদাবাদ জেলায় ১ টি এবং উত্তর ২৪ পরগনা জেলায় ১ টি।

বয়স- আবেদনকারীর বয়স 20-40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করা হবে ০১.০১/২০২১ তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের উপর দক্ষতা। প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে।

আবেদন পদ্ধতি- এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র ও সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর স্থান- The Office of the West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD- 27/E Sector- I, Salt Lake, Kolkata- 700064

ইন্টারভিউয়ের তারিখ ও সময়- ২৬/০৮/২০২১, সকাল ১১ টার সময় ইন্টারভিউ হবে এবং কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে।


নিয়োগের স্থানঃ

নিয়োগ করা হবে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায়। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ঠজেলার বাসিন্দা হতে হবে।


ইন্টারভিউতে যা যা ডকুমেন্ট লাগবে :-

(১) বায়োডাটা- নোটিশে একটি বায়োডাটার ফর্ম দেওয়া আছে সেটি ফিল আপ করে নিয়ে যেতে হবে।

(2) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

(3) জন্মের প্রমানপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট)।

(4) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড।

(5) দুই কপি কালার পাসপোর্ট সাইজের ছবি ।


বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Join Telegram Group

https://telegram.im/widget-logo/?v=1&bg=00abff&color=ffffff&round=on&login=&t=&b=Join+&width=100&height=100&fontsize=35&r=50

Ads Area